শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হওয়ায় মিষ্টি বিতরণ
- প্রকাশের সময়: ১২:২৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ৫৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকন বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় নেতা কর্মীরা মিষ্টি বিতরণ করেন।
শক্রবার রাত এগারটার দিকে উপজেলার পৌর শহরে এ মিষ্টি বিতরণ করা হয়। এর আগে বিপুল সংখ্যক নেতা কর্মী পৌর শহরে একটি আনন্দ মিছিল বের করেন।

এ ছাড়া গাইবান্ধার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। মিষ্টি বিতরণের সময় এক প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক বলেন, প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন গোবিন্দগঞ্জের আর্থসামাজিক উন্নয়নসহ সারা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন, এটা আমাদের আশা ও প্রত্যাশা।
এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা
ফারুক কবির আহমেদ, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান সিজু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রধান রফিক, সাবেক ছাত্রনেতা আজাহারুল ইসলাম বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহ আলমসহ অনেকেই।









